ঝিনাইদহে জুয়ার আসর থেকে বাবা-ছেলেসহ আটক

১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ PM
আটক ফাতিউল আলম ও আকাশ আলী (মাঝে)

আটক ফাতিউল আলম ও আকাশ আলী (মাঝে) © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে কম্পিউটার, মোবাইল ফোন ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফাতিউল আলম (৫৬) ও তার বড় ছেলে আকাশ আলী (২৬)।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের একটি বাড়িতে বসে দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। রাত ২টার দিকে ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাঁকে ও তাঁর বড় ছেলে আকাশ আলীকে আটক করা হয়।

আরও পড়ুন: বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, ডিবি পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পালিয়ে যান। পরে ওই বাড়ির একটি ঘর থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ অনলাইন জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর তাদের মহেশপুর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ওসমান হাদিকে গুলির পর অস্ত্রটি নেন ইশরাক, যে কারণে নেই হলফন…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬