ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ PM
শৈলকুপা থানা

শৈলকুপা থানা © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মজিবুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও ছেলেকেও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামের সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুল ইসলাম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারিগাছ থেকে সুপারি পাড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে তার ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় দুই ভাইয়ের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, এ সময় রবিউল ইসলাম লাঠি দিয়ে বড় ভাই মজিবুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে স্থানীয়রা তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত রবিউলের স্ত্রীকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। অভিযুক্ত রবিউল ইসলামকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950