মোটরসাইকেল কিনে প্রথম দিনেই প্রাণ গেল কলেজছাত্রের

১৮ আগস্ট ২০১৯, ১১:০০ AM

© প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে শহরের জেবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গেলে প্রাণ হারায় সে।

নিহত ইব্রাহিম দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে। শনিবার বিকেলেই মোটরসাইকেলটি কিনে দেয় তার পরিবার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় কলেজছাত্র ইব্রাহিম হোসেন। পরে বাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. জয়নাল আবেদীন তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজনসহ সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

দীর্ঘদিন ধরে ইব্রাহিম হোসেন মোটরসাইকেল কিনে দেয়ার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল। তার দাবির প্রেক্ষিতে শনিবার বিকেলে তাকে নতুন মোটরসাইকেল কিনে দেয়া হয়। সকালে ওই নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয় ইব্রাহীম হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬