আওয়ামী লীগের আরও এক এমপি আটক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ PM
 পুলিশের হাতে আটক এমপি খন্দকার মো. আজিজুল হক আরজু

পুলিশের হাতে আটক এমপি খন্দকার মো. আজিজুল হক আরজু © টিডিসি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়।

আটক আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে তিনি পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আরজু সামান্য আঘাত পেয়েছেন।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬