নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ আগস্ট ২০২৬, ০৫:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সুকৃতি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার বড় রসুলপুর জেলেপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুকৃতি ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সুকৃতি। সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সুকৃতিকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় সুকৃতি ঝুলে আছে। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ভাষা শেখাতে নতুন করে শিক্ষক নিয়োগ দেবে সরকার

আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে ওই গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬