মশা তাড়ানোর ক্রিম-স্প্রের তিন গুণ দাম

০৪ আগস্ট ২০১৯, ০৬:৪৬ PM

রাজধানী ঢাকায় ডেঙ্গু এখন আতঙ্কের নাম। রোগীর সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে সিট খালি পাওয়া যাচ্ছে না। আবার মশা তাড়ানোর বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। ব্যবসায়ীদের যেন ঠেকিয়ে রাখার কেউ নেই!

মশা তাড়ানোর একটি জনপ্রিয় অয়েনমেন্ট হলো 'ওডোমস'। ভারতের 'ডাবর' কম্পানির এই মসকুইটো রিপিলেন্ট শরীরে মেখে নিলে বেশ কয়েকঘণ্টা মশা ধারেকাছে আসবে না। ডেঙ্গুর প্রকোপের কারণে ওডোমস এবং ফেব্রিক রোল অনের মতো মসকুইটো রিপিলেন্টের চাহিদা অনেক বেড়ে গেছে।

এই সুযোগটাই নিচ্ছে অসৎ ব্যবসায়ীরা। তারা ওডোমসসহ বিভিন্ন মসকুইটো রিপিলেন্টের দাম তিন-চার গুণ বাড়িয়ে দিয়েছে। দেড়শ টাকার ৫০ গ্রাম পরিমাণ ওডোমস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়! মশা তাড়াতে কাপড়ে দেওয়ার রিপিলেন্ট ৯০ টাকা দামের .২৫ মি.লি. ফেব্রিক রোল অন বিক্রি হচ্ছে ১৯০ থেকে আড়াইশ টাকায়।

রাজধানীর একটি অভিজাত এলাকার এক দোকানে ভারতীয় মুদ্রায় ৪৫ রুপি দামের ৫০ গ্রাম ওজনের ওডোমস কিনতে গেলে তারা ৪০০ টাকা দাম হাঁকে। এই দামের রিসিট চাইলে ফার্মেসির এক কর্মী বলেন, ‘ওভার রেটের কারণে রিসিট দেওয়া যাবে না।’ এরপর তিনি ওডোমস বিক্রি করতেই রাজী হননি।

এছাড়া জনপ্রিয় অনলাইন শপ 'দারাজ ডট কম' এ ওডোমস বিক্রি হচ্ছে ৭০০ টাকা পর্যন্ত! দেশের অন্যতম শীর্ষ ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান 'লাজফার্মা' তাদের ওয়েবসাইটে ১৯৫ টাকায় বিক্রি করছে ওডোমস।

মশা থেকে বাঁচতে মানুষ বাধ্য হয়েই বেশি দাম দিয়ে কিনছে এসব মসকুইটো রিপিলেন্ট। এক ক্রেতা বলছিলেন, 'দেশের এমন দুর্যোগে যখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে এসব অসৎ ব্যবসায়ীরা মানুষকে আরও বিপদে ফেলছে।' এদের থামাতে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।

তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬
ভিডিও ভাইরাল: পদ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ছাত্রদল আহ্বায়ককে …
  • ১৩ মে ২০২৬
সড়ক ধসের ঘটনায় বরখাস্ত সেই দুই প্রকৌশলীকে পুনর্বহাল করল সিট…
  • ১৩ মে ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি
  • ১৩ মে ২০২৬