কেন্দ্রীয় কারাগারেই মামলার বাদীর সঙ্গে আসামির বিয়ে

১৩ মে ২০২৬, ১২:২৭ PM
কেন্দ্রীয় কারাগার

কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক অনন্য ঘটনার অবতারণা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদীর সঙ্গেই সেই মামলার আসামির বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে কারাগারেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কারা কর্তৃপক্ষ ও মামলার বিবরণী থেকে জানা গেছে, বর ও মামলার আসামি তরিকুল ইসলাম (২৬) রাজধানীর যাত্রাবাড়ীর একটি দোকানের কর্মচারী। তার চেয়ে ৯ বছরের বড় এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তরিকুল বিয়ে করতে রাজি না হওয়ায় গত ২৬ এপ্রিল ওই নারী যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণও পাওয়া যায়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুই পরিবারের সমঝোতার একপর্যায়ে তরিকুল কারাগার থেকেই ওই নারীকে বিয়ে করতে সম্মতি প্রকাশ করেন। এরপর দুই পক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করলে আদালত কারাগারে বিয়ের অনুমতি প্রদান করেন।

উল্লেখ্য, ভুক্তভোগী নারীটির আগে একটি বিয়ে হলেও পরবর্তীতে ছাড়াছাড়ি হয়ে যায় এবং ওই সংসারে তার কোনো সন্তান নেই। কারাসূত্র জানিয়েছে, বিয়ের এই কাবিননামা আদালতে দাখিল করার পর তরিকুলের জামিন মিলতে পারে এবং আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬