সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্তান্তর

২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৭ AM
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্তান্তর

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্তান্তর © সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তার পরিবারের সদস্যদের হত্যা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার জন্য তদন্ত সংস্থা বদল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সোমবার (২৪ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি গোয়েন্দা পুলিশের অফিসে এসে মামলার নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ওসি) জিনাত আলীর কাছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও নথিপত্র হস্তান্তর করেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হত্যার ঘটনায় রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ওই রাতে গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত রোববার জবানবন্দি শেষে মামলার পূর্বের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, সিদ্ধার্থ ও মুগ্ধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছিলেন। এজন্য তাদেরকে আমরা আদালতে উপস্থাপন হাজির করেছিলাম। মামলার তদন্তের অংশ হিসেবে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে আসামিদেরকে উপস্থাপন করা হয়। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের ন…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9