প্রধানমন্ত্রীকে নিয়ে ইউটিউবে গুজব, কলেজছাত্র আটক

০১ আগস্ট ২০১৯, ০৭:১৬ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইউটিউবে মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে মিল্টন হাওলাদার নামে এক কলেজছাত্রকে আটক করেছে র‌্যাব। মাদারীপুরের রাজৈরের লুন্দি গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মিল্টন তার মোবাইল ফোনে আইএমজে মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যানসার রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন’ এমন গুজব রটানো একটি ভিডিও আপলোড করে অপপ্রচার চালানোর চেষ্টা করে। তাকে জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে তার অপরাধের কথা স্বীকার করেছে। উদ্ধার করা মোবাইলসহ তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে রাজৈর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬