শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

০৬ আগস্ট ২০২৬, ০৩:০২ PM
জব্দ করা ভারতীয় ওষুধ

জব্দ করা ভারতীয় ওষুধ © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) দিবাগত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল পানিহাতা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করলে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির তথ্যমতে, জব্দ করা ভারতীয় ওষুধের সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬