বিজিবির পোশাক, হ্যান্ডকাফসহ যুবক আটক

০২ আগস্ট ২০২৬, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোর শহরের ষষ্টিতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামের এক যুবককে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ষষ্টিতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডফাফ, দুটি চাপাতি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক উজ্জ্বলের বাড়ি বেনাপোল পোর্ট থানার গোগা গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

এ বিষয়ে এসআই কামরুজ্জামান জানান, আটক উজ্জ্বল সরকারি বাহিনীর পোশাক পরে রাস্তায় ডাকাতি করতেন। এ ছাড়া তার বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়েরও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬