হবিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৭ মাসের কারাদণ্ড

২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ PM
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ফেরদৌস মিয়া

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ফেরদৌস মিয়া © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ফেরদৌস মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার পূর্ব জয়পুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ফেরদৌস মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুইটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায়ের পর জব্দ করা ইয়াবা ও গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য যাতে আবার অপব্যবহারের সুযোগ না পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করেন। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে বাহুবলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন, বহন, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬