হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

২৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ PM
আটক ফরহাদ হোসেন

আটক ফরহাদ হোসেন © সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দাম্পত্য কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বেলা সকাল সাড়ে ১১টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধু মুনিরা খাতুন তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদিকে গৃহবধুর স্বামী ফরহাদ হোসেন রবিবার ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এদিন সকালে ফরহাদ হোসেন বিষয়টি জানার পর তার স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে ক্ষোভের বসে তার স্ত্রীর বুকে ও পেটের ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আর গুরুত্বর আহতাবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া মামলা রুজু প্রক্রিয়াধীন।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9