প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকার বাবা আটক

২৩ জুলাই ২০২৬, ১১:০১ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষিকার বাবাকে আটকের পর গাছে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫০)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত। গতকাল সন্ধ্যায়ও সে পড়তে যায়। এ সময় শিক্ষিকা ও তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দেন। ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে এলাকায় বিষয়টি জানাজানি হয়। স্থানীয় বাসিন্দারা তখন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হবে। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আজ তাকে আদালতে পাঠানো হবে।

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬