গৃহকর্মীর মৃত্যু:

স্ত্রীসহ ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে চার্জ শুনানি ২ সেপ্টেম্বর

২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM
ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার © সংগৃহীত

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহকর্মী প্রীতি ওড়াংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে দায়ের করা মামলার চার্জগঠন বিষয়ে শুনানির দিন পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। 

আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেনের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়াং নামে এক কিশোরী গৃহপরিচারিকার মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতো। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে। বাবার নাম লুকেশ ওড়াং। পরে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই ঘটনায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটির দায়ের করেন গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি আইনের ৩০৪ (ক) ধরায় অভিযোগ করা হয়েছে।

গত ৩১ মার্চ মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনের ডিবি পুলিশের উপপরিদর্শক এস এম মাহমুদ রেজা আসামিদের অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, গৃহকর্মী প্রীতি ওড়াং-এর মৃত্যুর ঘটনায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী খন্দকার খাদিজা-তুল-কোবরা (তানিয়া খন্দকার)-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

আরও উল্লেখ করা হয়, এর আগেও একই বাসায় আরেক গৃহকর্মী ফেরদৌসী জানালা দিয়ে নিচে পড়ে আহত হয়েছিলেন। সেই ঘটনার পরও জানালায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। মামলার আলামত, ডিএনএ পরীক্ষা, ভিসেরা রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা মত দেন, বাসার জানালায় নিরাপত্তা বেষ্টনী না দেওয়া এবং অরক্ষিত অবস্থায় রাখার অবহেলার কারণেই প্রীতি ওড়াংয়ের মৃত্যু হয়েছে। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতা থেকে পড়ে গুরুতর আঘাতজনিত শক (Neurogenic Hyposthenic Shock)-এর কারণেই প্রীতির মৃত্যু হয়েছে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9