বিকাশ এজেন্টকে কুপিয়ে দুই লাখ টাকা ও ৫ মোবাইল ছিনতাই

২২ জুলাই ২০২৬, ১২:৫২ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ি ফেরার পথে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে নগদ দুই লাখ টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সাউদপাড়া মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যাবসায়ী আনিসুল হক টিপু সাউদপাড়া মতির মোড় এলাকার বাসিন্দা। 

জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাউদপাড়া মতির মোড় থেকে নিজ বাসার উদ্দেশে হেঁটে রওনা দেন আনিসুল হক টিপু। তার বাসায় পৌঁছাতে সময় লাগে মাত্র ছয়-সাত মিনিট। কিন্তু পথের মাঝামাঝি পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার কাছে থাকা প্রায় দুই লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মোবাইল ফোনগুলোয় বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ফ্লেক্সিলোড-সংক্রান্ত কয়েক লাখ টাকার লেনদেন চলমান ছিল।

‎আহত আনিসুল হক টিপু বলেন, ‘আমি প্রতিদিন এই পথেই বাড়ি ফিরি। কখনো কল্পনাও করিনি, এত অল্প দূরত্বের মধ্যেই এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে। আমার কষ্টার্জিত দুই লাখ টাকার পাশাপাশি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে আমি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছি।’

কেন্দুয়া থানার থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
নেটওয়ার্কের বাইরে থাকলেও মোবাইলে মিলবে স্টারলিংক সেবা
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬