দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়াল গ্রামবাসী, রাতে মাদক বিক্রির অভিযোগে আটক

দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ ও তওবা করাল গ্রামবাসী, রাতে মাদক বিক্রির অভিযোগে আটক

দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ ও তওবা করাল গ্রামবাসী, রাতে মাদক বিক্রির অভিযোগে আটক © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেন গ্রামবাসী। একইদিন রাতে মাদক-সংক্রান্ত অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোবাইল ফোন ও ব্যাগ চুরির অভিযোগে মো. ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ও তওবা করে ছেড়ে দেন স্থানীয়রা। কিন্তু তার কয়েকঘণ্টার ব্যবধানে রাতে জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফয়জুল একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় জহির বলেন, আমরা তাকে চুরির অভিযোগে আটক করে মারধর না করে ভালো হওয়ার অঙ্গীকারে তাকে নামাজ পড়িয়ে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু রাতেই মাদক মামলায় গ্রেপ্তারের খবর শুনে আমরা হতাশ হয়েছি। মানুষ নিজে থেকে পরিবর্তন না চাইলে তাকে বদলানো কঠিন।

স্থানীয় আহসান উল্লাহ রাকিব বলেন, চোর শুনে না ধর্মের বাণী। অসহায় মনে করে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মাদক নিয়ে গ্রেপ্তার হয়েছে৷ বিষয়টি খুবই দুঃখজনক। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, কাল দুপুরে চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিল। পরে রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬