ময়মনসিংহে চাঁদাবাজির সময় দুজনকে আটক করলেন সিটি প্রশাসক

১৮ জুলাই ২০২৬, ১২:০৮ PM
চাঁদাবাজির সময় আটক দুজন

চাঁদাবাজির সময় আটক দুজন © টিডিসি

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় মধ্যরাতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে নগরীর পাটগুদাম ব্রিজমোড় এলাকায় পরিবহনে চাঁদাবাজির খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় সিটি প্রশাসক দুই চাঁদাবাজকে ধরে মধ্যরাতে পরিবহনে চাঁদাবাজির কারণ জানতে চান। কোনো সদুত্তর দিতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে সোপর্দ করেন তিনি। পরে পুলিশ তাদের পিকআপে করে থানায় নিয়ে যায়।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা জনভোগান্তি বরদাশত করা হবে না। নাগরিকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল নগর ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পাটগুদাম বাসস্ট্যান্ডে টোল আদায়ের জন্য ইজারা দিয়েছে সিটি করপোরেশন। বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টোল আদায় করার নিয়ম। কোনোভাবেই এর বাইরে টোল আদায়ের নামে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬