খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

১৮ জুলাই ২০২৬, ০১:৩১ AM
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা © টিডিসি ফটো

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) বিকালে শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। অভিযানে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের ভারসাম্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬