‘তোর বাবাকে মারতে চাইনি—কয়েকটা ছুরিকাঘাত করেছি, মারা গেছে’

০৭ জুলাই ২০২৬, ১০:৩৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৩ AM
নিহত  আঃ বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি

নিহত আঃ বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বিজিবি সদস্যের বাবাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর  দুর্বৃত্তরা মেয়ের মোবাইলে ফোন দিয়ে ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি, কিন্তু বেশি হয়ে গেছে। তোর বাবা মারা গেছে।’ এই কথা বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়  দুর্বৃত্তরা। 

নিহত ব্যক্তির নাম আঃ বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫)। মাজহারুল ইসলাম আকাশ নামে এক বিজিবি সদস্যের বাবা। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোন খুনিকে গ্রেফতার করতে পারিনি। 
 
রবিবার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মুন্সি উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।

তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে বৃষ্টি আক্তার জানান, রবিবার রাত পৌনে ১১টার দিকে তার বাবার ফোনে একটি কল আসে। এ সময় অপরিচিত এক ব্যক্তি বললেন, ‘তোর বাবাকে মারতে চাইনি। কয়েকটা ছুরিকাঘাত করেছি, কিন্তু বেশি হয়ে গেছে। তোর বাবা মারা গেছে।’ এই কথা বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই ব্যক্তি।

নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ বলেন, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তিনি তাদের চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

ট্যাগ: নিহত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬
মেডিকেল অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ২৭ সেপ্টেম…
  • ২২ আগস্ট ২০২৬
‘একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ও…
  • ২২ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন মন্ত্রী, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ২২ আগস্ট ২০২৬