যশোরে ৬ কেজি সোনার বার উদ্ধার, আটক ২

২০ জুন ২০২৬, ০৪:২৪ PM
সোনার বারসহ আটক দুই পাচারকারী

সোনার বারসহ আটক দুই পাচারকারী © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা একটি প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা দামের ৩১টি সোনার বার উদ্ধার করেছেন। যার ওজন ছয় কেজি ৪১ গ্রাম। সোনার বার পাচারের অভিযোগে দুই বহনকারীকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমনের ছেলে খন্দকার মাহবুবুল হক (৪৫) ও যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান শনিবার (২০ জুন) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিং বলেছেন, সকালে তারা গোপন সূত্রে জানতে পারেন, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ভ ১১ ১৩৯১) করে বিপুলসংখ্যক সোনার বার ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে তাদের একটি দল ঝুমঝুমপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে রাস্তায় ব্যারিকেড বসায়। কারটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি করে সোনার বারগুলো জব্দ এবং দুই আরোহীকে আটক করেন।

ব্রিফিংয়ে বলা হয়, পরে জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে বিজিবি জানতে পারে, সোনার বারগুলো খাঁটি। আটক দুই ব্যক্তি এগুলো ভারতে পাচার করার জন্য সীমান্তে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি বলছে, আটক দুই ব্যক্তির হেফাজত থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। আর উদ্ধার করা সোনার দাম প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।

এ ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬