গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু

২০ জুন ২০২৬, ১১:২৫ AM
‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের মৃত্যু

‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের মৃত্যু © সংগৃহীত

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। মৃত্যুর আগে তিনি এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান।

গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, নামাজ শেষে নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন পলাশ। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বর্ণনায় জানা যায়, তাকে দুই রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬