রাজধানীর সড়কে এআই ক্যামেরা বন্ধের তথ্য, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ

১৯ জুন ২০২৬, ০৫:১০ PM
রাজধানীর সড়কে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে এআই ক্যামেরা © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ক্যামেরা বন্ধ বা স্থগিত করা হয়েছে— এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, এ ধরনের তথ্য সঠিক নয়। সাময়িক কারিগরি সমস্যার কারণে কিছু সময়ের জন্য কার্যক্রম ব্যাহত হলেও বর্তমানে সব এআই ক্যামেরা স্বাভাবিকভাবে চালু রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফটোকার্ড ও ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ‘কারওয়ান বাজারের পর স্থগিত হলো বাংলামোটরের এআই ক্যামেরা’। পোস্টগুলো দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই মনে করেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এসব মোড়ে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ থাকলেও সেটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ লাইনের কিছু কারিগরি কাজ চলার সময় ভুলবশত ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার কেটে যায়। ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে ত্রুটি মেরামত করে আবারও সেগুলো সচল করা হয়।

আরও পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় সংশ্লিষ্ট কর্মীরা ভুলবশত ক্যামেরা ব্যবস্থার তার কেটে ফেলেছিলেন। এতে প্রায় দুই দিন এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত সংযোগ পুনঃস্থাপন এবং কারিগরি ত্রুটি সমাধানে কিছুটা সময় লাগে।

তিনি আরও বলেন, এআই ক্যামেরা স্থগিত করা হয়েছে— এমন তথ্য সঠিক নয়। লাইনের কাজের সময় তার কেটে যাওয়ার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। সেটি মেরামত করা হয়েছে। বর্তমানে সব ক্যামেরা পুরোপুরি সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

তবে সড়কে স্থাপিত এআই ক্যামেরাগুলো ম্যানুয়ালি বন্ধ ও চালু করা যায় বলে অভিযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু ট্রাফিক সদস্য গাড়ি আটকে অবৈধভাবে অর্থ আদায় করেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে ভারি বর্ষণ

ফেসবুকভিত্তিক ‘ট্রাফিক এলার্ট’ নামের একটি গ্রুপে এস এম নাহিদুর রহমান নামের এক ব্যবহারকারী বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা ৯ মিনিটে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ব্যস্ত সময়ে বাংলামোটর (ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল) অতিক্রম করার সময় সাধারণ নিয়ম অনুযায়ী সবুজ বাতির পর হলুদ বাতি জ্বলার কথা থাকলেও সেদিন সরাসরি লাল বাতি জ্বলে ওঠে। সে সময় তিনি সড়কের মাঝামাঝি অবস্থানে ছিলেন। এরপর ট্রাফিক পুলিশ তাকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যায় এবং ৬ হাজার টাকার মামলার ভয় দেখিয়ে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ বুঝলাম, এআই তো এমন ভুল করার কথা না। এই তাহলে ঘটনা। এতদিন জানতাম, এআই মানুষের চাকরি খেয়ে দেবে। এখন দেখি, আমাদের পুলিশই উল্টো এআইয়ের চাকরি খেয়ে দিয়েছে।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সিস্টেম এনালিস্ট শারমিন সুলতানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সড়কে এআই ক্যামেরা বন্ধ হওয়ার খবরটি গুজব। রাজধানীর বিভিন্ন সড়কে আমাদের প্রায় ১০৮টি এআই ক্যামেরা ইনস্টল রয়েছে। আমরা প্রতিদিন এই ক্যামেরার ব্যবহার বাড়াচ্ছি। সুতারাং বন্ধ হওয়ার কোন প্রশ্নই আসে না। 

তিনি বলেন, আমরা বাংলামটর সিগনালে ৩টি ছিল সেখানে বাড়িয়ে ৪টি এবং বিজয় সরণীতে ১টি এছাড়াও নতুন করে মৎস ভবন এলাকায়ও এআই ক্যামেরা স্থাপন করেছি। তবে আমাদের সিগনাল লাইটের সংকট থাকায় আপাতত অনেক জায়গায় ক্যামেরা আছে লাইট নেই।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9