শরীরে বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে পাচার, যুবক আটক

১৬ জুন ২০২৬, ০৫:৫৮ PM
 প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল

প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
‎
‎মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আমতলী এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বলে জানা গেছে।
‎
‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে আরিফকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাঁর শরীরের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: গাঁজাসহ
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬