ছাত্রীর অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

১৬ জুলাই ২০১৯, ১০:৩৩ AM

© প্রতীকী ছবি

বগুড়ায় এক ছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহরের সাতমাথা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। অশ্লীল ছবি বানিয়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইমরান শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

গ্রেপ্তার ইমরান শেখ রাজধানীর ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা বগুড়ায় চাকরি করেন। চাকরিসূত্রে আপাতত তাঁরা বগুড়ায় বসবাস করেছেন। তাদের মূল বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানিয়েছে, কিছুদিন আগে বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় ইমরানের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কথাবার্তা ভালো না লাগায় ইমরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই ছাত্রী।

এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। পরে ইমরান ওই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সংগ্রহ করে অশ্লীল বানান। পরে আরেক নারীর নামে ফেসবুক আইডি খুলে সেই ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেন। এক বান্ধবীর মাধ্যমে ওই ছাত্রী অশ্লীল ছবির কথা জানতে পারে।

পরে পরিবারকে জানালে ওই ছাত্রীর বাবা ইমরানকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেছেন, ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081