কক্সবাজারে উখিয়া সীমান্তে ১৬ কোটি টাকা সমমূল্যের ইয়াবা জব্দ

০৯ জুন ২০২৬, ০৬:৫৬ PM
কক্সবাজারে উখিয়া সীমান্তে ১৬ কোটি টাকা সমমূল্যের ইয়াবা জব্দ

কক্সবাজারে উখিয়া সীমান্তে ১৬ কোটি টাকা সমমূল্যের ইয়াবা জব্দ © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপি’র সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ২টা ৫০ মিনিটে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯-এর নিকটবর্তী এলাকা এবং শূন্যরেখা থেকে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে ভোর আনুমানিক ৩টার দিকে সীমান্তের ওপার থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা ৫টি পোটলা ফেলে মিয়ানমারের দিকে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পোটলাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৫৫টি কাটে রাখা মোট ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযান শেষে কাউকে আটক করা সম্ভব হয়নি।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

প্রসঙ্গত, চলতি বছর প্রতি পিস ইয়াবার মূল্য অঞ্চলভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হওয়ার খবর পাওয়া যায়। স্থান এবং পাইকারি বা খুচরা ক্রয়ের ওপর ভিত্তি করে এই দাম ওঠানামা করে। টেকনাফ ও সীমান্ত এলাকায় পাইকারি ও খুচরা প্রতি পিস ইয়াবা ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। সেই হিসেবে সাড়ে ৫ লাখ পিস ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে ১৫-১৬ কোটি টাকা।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬