সুপারির ডাটায় ইয়াবা পাচার, স্ত্রীসহ জাফর ইকবাল গ্রেপ্তার

গ্রেপ্তার জাফর ইকবাল ও তার স্ত্রী জুথী

গ্রেপ্তার জাফর ইকবাল ও তার স্ত্রী জুথী © সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের পৃথক দুই অভিযানে ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) তাদেরকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা থেকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আয়াস, পাবনা জেলার আমিনপুর থানার জাহিদুল শেখের ছেলে জাফর ইকবাল এবং তার স্ত্রী জুথী।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আয়াসকে আটক করা হয়। এ সময় সুপারির ছড়ার সাতটি ডাটার ভেতরে বিশেষ কৌশলে আঠা দিয়ে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার চেকপোস্টে ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পারিবারিক কাপড়-চোপড় বহনের একটি লাগেজের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো গোপন স্থানে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জাফর ইকবাল ও তার স্ত্রী জুথীকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই অভিযানে মোট ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬