গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

০১ জুন ২০২৬, ০৫:০৯ PM
ইয়াবা বড়িসহ গ্রেপ্তার বৃষ্টি মন্ডল (মাঝে)

ইয়াবা বড়িসহ গ্রেপ্তার বৃষ্টি মন্ডল (মাঝে) © সংগৃহীত

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো।

গ্রেপ্তার বৃষ্টি মন্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্নাবাড়ী এলাকার গোপাল মন্ডলের পরিত্যক্ত দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় অভিযান চালিয়ে বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তার বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রি করতেন।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬