কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা

২৩ মে ২০২৬, ১২:১৭ PM
জব্দ করা ইয়াবা

জব্দ করা ইয়াবা © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় কাভার্ড ভ্যানের গোপন চেম্বার থেকে ২৩ হাজার ৬৬০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় ভ্যানচালক নাজমুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি কাভার্ট ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার গভীর রাতে কর্ণফুলীর ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাজমুল হক (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে। পরে কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়।

তল্লাশির এক পর্যায়ে ভ্যানটির পেছনের অংশের নিচে বিশেষভাবে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭১ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে জব্দ আলামতসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬