বাসের যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় যুবক গ্রেপ্তার

২৫ মে ২০২৬, ১০:৪১ AM , আপডেট: ২৫ মে ২০২৬, ১০:৪১ AM
গ্রেপ্তার মো. সফিজ উদ্দিন

গ্রেপ্তার মো. সফিজ উদ্দিন © সংগৃহীত

বাসের যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিল মো. সফিজ উদ্দিন (৩৫) নামের এক যুবক। অবশেষে ২০০ ইয়াবাসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি। 

রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মো. সফিজ উদ্দিন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৯ ডাংগি পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রবিবার সন্ধ্যায় উপজেলায় জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অংশ অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসের যাত্রী মো. সফিজ উদ্দিনকে সন্দেহ হলে তার শরীরে বিভিন্ন জায়গায় তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, অভিযুক্তর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা শেষে আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬