ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০, পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

০৫ জুন ২০২৬, ১০:০০ AM , আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের প্রভাব গিয়ে পড়ে রেলওয়ে স্টেশন এলাকায়। সেখানে ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েক ঘণ্টার জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার পর ভৈরব পৌরসভার পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ গণমাধ্যমকে বলে, খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। পরে উভয় পক্ষের বিপুলসংখ্যক লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজনা ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্টেশনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার মুখে পড়েন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, স্টেশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন গন্তব্যের বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬