দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার

০৫ জুন ২০২৬, ০৯:১৪ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাওয়ায় দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। শনিবার (৬ জুন) মিশরের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন না বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ডে ভ্রমণ করবেন না। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং সেখানে ফিজিক্যাল থেরাপি ও শারীরিক পুনর্বাসনের নিবিড় কার্যক্রম চালিয়ে যাবেন।’

চোট আর ফর্মের কারণে নেইমারের বিশ্বকাপে খেলাটা ছিল সংশয়ের মধ্যে। উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য গত ১৮ মে ঘোষিত ব্রাজিলে স্কোয়াডে নেইমারকে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু নতুন করে চোট পেয়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় সান্তোসের এ ফরোয়ার্ডের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়। 

২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলেননি নেইমার। এর বড় কারণ ছিল চোট আর ফিটনেস সমস্যা। বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার।

সময় লাগলেও তার বদলে অন্য কাউকে নেওয়ার সম্ভাবনা নেই। আনচেলত্তি বিশ্বকাপে আসার আগে বলেছিলেন, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা না–ও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তার জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার একটি চোট। তবে ব্রাজিল দলের কোচিং স্টাফ আশাবাদী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা  ‘সি’ গ্রুপে মরক্কোর পর হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে (২৪ জুন)।

ট্যাগ: ফুটবল
ত্রাণসামগ্রী নিতে গিয়ে ‘পদদলিত’ হয়ে ৩ নারী আহত
  • ১৭ জুলাই ২০২৬
পাকিস্তানে হাসপাতাল থেকে ছড়াচ্ছে এইচআইভি, আক্রান্তদের অধিকা…
  • ১৭ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence