গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

০৪ জুন ২০২৬, ০৭:৪৮ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৭:৫০ AM
মঠবাড়িয়া থানা

মঠবাড়িয়া থানা © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ি এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগে জানা গেছে, দিনের বেলায় তাকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে গিয়ে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। অভিযোগে একই এলাকার জাফর কাজীর ছেলে কেনান কাজী ও রানা কাজীর ছেলে রাব্বি কাজীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত থাকতে পারে বলেও অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কেনান কাজী ও রাব্বি কাজীকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬