ফেসবুক আইডি হ্যাক নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

৩০ মে ২০২৬, ০৯:১৭ PM
নিহত জয়নাল আবেদীন

নিহত জয়নাল আবেদীন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামে ফেসবুক আইডি হ্যাক নিয়ে ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেছে। আজ শনিবার (৩০ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের বালুটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩২)। এ ঘটনায় পুলিশ জয়নালের বড় ভাই মো. জাফরকে আটক করেছে।

জানা যায়, জয়নালের বড় ভাই মো. জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।

এতে জয়নাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ফেসবুক আইডি ব্লক করা নিয়ে বালুটিলা এলাকায় একটি চা দোকানে জাফর ও শাহজাহানের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। জয়নাল তাদের থামাতে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জয়নাল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাফরকে আটক করে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬