‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার

৩০ মে ২০২৬, ০৫:৪৪ PM
সাদিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ

সাদিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ © সংগৃহীত

পটুয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে পুরুষদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া নারীর নাম রাকিবা ওরফে সাদিয়া (২৪)। তিনি দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা। 

শনিবার দিবাগত রাতে (৩০ মে) রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবার বিরুদ্ধে দুমকি থানায় দায়ের করা একটি মামলায় (সিআর-১৫/২৬) দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন। পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬