লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

২৩ মে ২০২৬, ০৪:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর মাহমুদ খান মাশফিক (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণায় পুলিশের ধারণা, ১০ তলা ভবনটির ওপর থেকে লিফটের গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এদিকে লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং মেকানিক না পাওয়ায় গত দুই দিন ধরে কেউ লিফটের কাছাকাছি যাননি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লিফটের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেটি কেটে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬