চট্টগ্রাম বন্দরে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, প্রাণ গেল একজনের

২০ মে ২০২৬, ১২:০১ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) ‘এমভি কেপিপি-০১’ সন্ধ্যার পর জাহাজে এ ঘটনা ঘটেছে বলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক।

নিহত থাইল্যান্ডের নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জাহাজের আরেক নাবিক থাইল্যান্ডের নাগরিক তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক বলেন, ‘বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাংকরেজে জাহাজটি অবস্থান করছিল। সন্ধ্যার পর জাহাজের দুই নাবিকের মধ্যে মারামারি হয়। এতে একজন ছুরিকাঘাতে মারা গেছেন।’

জাহাজটি চট্টগ্রামে আনা হয়েছে স্ত্র্যাপ করার জন্য। এটি ভাঙার জন্য আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নিয়ে যাওয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে আনা ব্যক্তির দেওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে এমভি কেপিপি-০১ জাহাজে কর্মরত দুইজন বিদেশি ক্রু এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একপর্যায়ে ভিকটিমকে ছুরিকাঘাত করলে ভিকটিমকে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬