মিছিল-মিটিং নিষিদ্ধ করল সিএমপি

১৮ মে ২০২৬, ০৩:০৯ PM
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি © সংগৃহীত

চট্টগ্রাম মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক এবং সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব মোহাম্মদ শহীদুল আলী এ নির্দেশনা জারি করেন।

নিষেধাজ্ঞার আওতায় উল্লিখিত এলাকায় কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল বা মিটিং করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি।

নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬
১ হাজার গোলের মাইলফলক থেকে আর কতদূরে রোনালদো
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে…
  • ১০ অক্টোবর ২০২৬