মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৬, ০৯:০৫ AM
 আত্নীয়ের বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার

আত্নীয়ের বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার © সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিন জনের লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশের একটি কক্ষে একাই অবস্থান করছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।’

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬
১ হাজার গোলের মাইলফলক থেকে আর কতদূরে রোনালদো
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে…
  • ১০ অক্টোবর ২০২৬