ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা

১১ মে ২০২৬, ১১:১৯ PM
কারখানায় ঔষধ জব্দ

কারখানায় ঔষধ জব্দ © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে মেয়াদ উত্তীর্ণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
 
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ড্রাক এক্ট আইন ১৯৪০ অনুযায়ী কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান নেতৃত্বে অভিযান পরিচালনাকালে সহযোগীতা করেন ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি হিসেবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের আব্দুর রহমানের ছেলে মোখলেছুর রহমান এ কারখানা গড়ে তুলেন। তবে এখনো কারখানাটি চালু হয়নি। কারখানা থেকে ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ জব্দ করা হয়।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ অনেক ওষুধ জব্দ করা হয়। সেই সাথে কারখানাটি সিলগালা করে মালিককে ভোক্তা অধিকার আইনে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে  অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬
ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট পাচ্ছেন না,…
  • ১০ আগস্ট ২০২৬