পুকুরে নবজাতকের গলাকাটা লাশ, মা আটক

০৯ মে ২০২৬, ০৩:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে একদিন বয়সী নবজাতক শিশুর গলাকাটা মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতকের মা নিপা আক্তার (২০) ও বর্তমান স্বামী দুলাল প্রামাণিককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইব্রাহীম আলী। 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটিকে জন্মের পরই ব্লেড দিয়ে গলায় আঘাত করে পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে শিশুর মা স্বীকার করেছেন। শিশুটি নিপার আগের সংসারের।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চা যখন ২ মাসের পেটে, তখন দুলালের সঙ্গে নিপার বিয়ে হয়। বাচ্চাটির বয়স একদিন এবং শিশুটি ছেলে সন্তান। নবজাতকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬