খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে অশ্লীল নৃত্য হলে ব্যবস্থা: এমপি মোশারফ

৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ PM
মো. মোশারফ হোসেন

মো. মোশারফ হোসেন © ফাইল ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিংবা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙিয়ে অশ্লীল নৃত্য পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে এমপি মোশারফ জানান, ‘গতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি অশ্লীল নৃত্য চোখে পড়লো।
অনেকেই বৈশাখি মেলা, স্কুলের বিদায় অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবস এবং বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে আমার দলীয় প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং আমার ছবিসহ পোস্টার ছাপিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন। অনুমতি নিয়ে ভালো অনুষ্ঠান করার গণতান্ত্রিক অধিকার আপনাদের আছে।’
 
তিনি জানান, ‘তবে অশ্লীলতা সৃষ্টি করা যাবে না। এমনিতেই সমাজ মাদকের মরণ নেশায় আটকে যাচ্ছে, বিপথগামী তরুণ সমাজ, তারপরে আপনাদের এই অশ্লীলতা সমাজকে হুমকির মুখে ফেলছে। বিভিন্ন জায়গায় দেখছি মঞ্চে অশ্লীল নৃত্য প্রদর্শন করছেন, পেছনে আমাদের ছবিগুলো রেখেই।’

এমপি মোশারফ জানান, ‘আপনার ছোট্ট একটি ব্যক্তিগত স্বার্থের কারণে দলকে ছোট করার চেষ্টা করলেই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এসব থেকে দূরে থাকুন। আপনার নিজের স্বার্থে দল ও ব্যক্তিকে বিতর্কিত করলে কোন রকম ছাড় দেওয়া হবে না।’

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ‘প্রশাসনের সর্বস্তরের সদস্যদের বলে রাখছি, এরকম কোন অশ্লীল অনুষ্ঠান দেখলেই ব্যবস্থা গ্রহণ করবেন।’

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950