টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

০৬ মে ২০২৬, ০৪:৩৪ PM
মাহমুদ উল্লাহ গ্রেপ্তার

মাহমুদ উল্লাহ গ্রেপ্তার © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদক পাচার, চুরি-ডাকাতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি কিছু রোহিঙ্গার জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একের পর এক এমন ঘটনা তাদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসার পাশাপাশি উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সামনে আসায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তারা জানিয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬