সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

১০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM
মাইন পোতা ছবি

মাইন পোতা ছবি © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার ভেতরে মিয়ানমারের ‘নারিকেল বাগান’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়েছে।

আহত সাদেক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমেদের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সাদেকসহ একদল জেলে মাছ ধরতে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। মাছ ধরা শেষে ফেরার পথে মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

বিস্ফোরণের শব্দ শুনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে দেখেন, সাদেকের সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার সময় মাইনের বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন।

বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬