৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌

০২ মে ২০২৬, ০৭:২৮ PM
গ্রেপ্তার অভিযুক্ত সেফতের আলী

গ্রেপ্তার অভিযুক্ত সেফতের আলী © সংগৃহীত

ঝিনাইদাহের মহেশপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেফতের আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী সেফতের আলী তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার ও পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী অভিযুক্ত সেফতের আলীকে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ ছলেমান মোল্যা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০২, তারিখ: ০১/০৫/২৬)।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬