আশকোনা হজক্যাম্প থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার, গ্রেপ্তার দুই

০২ মে ২০২৬, ০১:২০ AM , আপডেট: ০২ মে ২০২৬, ০১:২৩ AM
উদ্ধারকৃত অর্থ ও জব্দকৃত মোবাইল

উদ্ধারকৃত অর্থ ও জব্দকৃত মোবাইল © সংগৃহীত

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ এ ঘটনায় জড়িতে দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে খিলক্ষেত্রে অভিযান পরিচালনা করে হাবিবুর রহমান ও রাত ৪টার দিকে টঙ্গি স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে নাদিম সরকারকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে নাদিমের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জের মাধ্যমে এক্সেঞ্জকৃত ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬