গির্জায় ঢুকে ‘ফাদারের’ হাত-পা বেঁধে আড়াইলাখ টাকা লুট, গ্রেপ্তার ৩

০১ মে ২০২৬, ১০:৫১ PM
গির্জায় ঢুকে ‘ফাদারের’ হাত-পা বেঁধে আড়াইলাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গির্জায় ঢুকে ‘ফাদারের’ হাত-পা বেঁধে আড়াইলাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি সম্পাদিত

রাজধানীর বারিধারায় ‘ডি মাজেন্ড’ গির্জায় ঢুকে পরিচালককে বেঁধে প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে আজ শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক আড়াইটার দিকে দুই দুর্বৃত্ত বারিধারার ‘ডি মাজেন্ড’ গির্জায় প্রবেশ করে। তারা প্রথমে গির্জার স্টাফদের কক্ষের বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে। পরে আরেক সহযোগীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার পর তদন্তে রামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিকশার সূত্র ধরে কয়েক হাজার রিকশা ও চালকের তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন মনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা এবং লুট করা এক লাখ টাকা উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ নিজামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট করা ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেতের আমতলা এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র এবং লুট করা এক লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। এসব খরচ মেটাতে তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধে জড়িত।

অভিযুক্ত রতনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে এবং নিজামের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতার মামলা এবং মনিরের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে। প্রত্যেককে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9