ভোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

০১ মে ২০২৬, ১০:৩৪ PM
অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়

অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় © টিডিসি

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ফকিরা গ্রামে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় সেলিম খন্দকার (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১ মে) অভিযুক্তকে গ্রেফতার করে শশীভুষন থানা পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশু খেলাধুলা করতে গেলে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সেলিম খন্দকার নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে ও ব্যাথায় কান্নাকাটি করলে অভিভাবকদের নজরে আসে। এসময় শিশুর মা ভিকটিম মেয়েকে জিজ্ঞাসা করলে মূল ঘটনা সামনে আসে। পরে শিশুর বাবা বাদী হয়ে শশীভুষন থানায় মামলা দায়ের করলে রাতেই শশীভুষন থানা পুলিশ অভিযান দিয়ে অভিযুক্ত সেলিম খন্দকারকে গ্রেফতার করেন। 

এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকারকে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

ট্যাগ: ভোলা
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬