রাজধানীতে ৫৫ রাউন্ড গুলি উদ্ধার, বৃন্দা রনিসহ গ্রেপ্তার ৩

৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ PM
ঢাকা মহানগর পুলিশ লোগো

ঢাকা মহানগর পুলিশ লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর পল্লবীতে পুলিশের বিশেষ অভিযানে ৫৫ রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ‘শুটার’ বৃন্দা রনিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় এই অভিযান চালানো হয়। রিমান্ডে থাকা আসামি মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। অভিযানে একটি ব্রাজিলের তৈরি রিভলবার, পাঁচ রাউন্ড রিভলবারের গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে পল্লবীর আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনায় বৃন্দা রনি, পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের তিনজনের নামে পল্লবী থানায় মামলা দায়েরের পর বৃন্দা রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি ওই এলাকায় ‘শুটার বৃন্দা রনি’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া একটি দস্যুতার মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬