ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে একজনকে হত্যা

২৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ PM
ঢাবির ছাত্রবাসের সামনে গুলি করে একজনকে হত্যা

ঢাবির ছাত্রবাসের সামনে গুলি করে একজনকে হত্যা © টিডিসি সম্পাদিত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার এখনও নাম বা পরিচয় জানা যায়নি। মাথায়, হাত, গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাসাপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।

নিউ মার্কেট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.আইয়ুব বলেন, নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না। গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটা টিম মেডিকেলে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রতন নামে এক কিশোর বলেন, লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর আবার তার সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে। 

তিনি আরও বলেন, লোকজন চিৎকার দিলে সে একটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে উঠে বিডিআর গেটের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ট্যাগ: হত্যা
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬